স্বরূপকাঠীতে সংগীতকাঠী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান
স্বরূপকাঠী উপজেলার সংগীতকাঠী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা এক বিশাল আনন্দ র্যালী বের করে। র্যালীটি এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠের অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।
জাতীয় সংগীত পরিবেশন করে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ উৎসব শুরু হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. নরেশ চন্দ্র বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্ত্যব্য রাখেন, বিশেষ অতিথি স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, আটঘর-কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুতোষ মিস্ত্রী, বিধান চন্দ্র মৈত্র প্রমুখ।
Please follow and like us:
« কচুয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আনোয়ার হোসেন মঞ্জুকে ভান্ডারিয়া জেপি’র অভিনন্দন »
