প্রধান সূচি

চিতলমারীতে মাদক বিক্রেতা মা-ছেলে কারাগারে

বাগেরহাটের চিতলমারীতে বুধবার রাতে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

চিতলমারী থানার ওসি অনুকুল সরকার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ারকুল গ্রামের সোহরাব মাঝির বাড়িতে এস আই আহাদুজ্জামান, এএসআই আলতাফ হোসেন ও গৌতম মন্ডলসহ পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় পুলিশ ১২০ পিস ইয়াবাসহ মোঃ আলফাজ মাঝি ওরফে বাবু (২০)  এবং তার মা মাজেদা বেগমকে (৪০) আটক করে। এ ঘটনায় মা ও ছেলের নাম উল্লেখসহ আরো তিনজন অজ্ঞাতনামাকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial