সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য সমাধানে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নেতাদের উদ্যোগে তাদের বেতন বৈষম্য সমাধানের জন্য বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় প্রায় ৪ শতাধীক শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ওমর ফারুক, সাইদুর রহমান সুমন, শামসুল আলম, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, রোকনুজ্জামান, শাহজাহান মন্টু ও হারুন অর রশিদ প্রমূখ।
এ সময় বক্তারা দাবি করেণ, ২০০৫ সাল থেকে সকল আন্দোলনে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এবং ২০১৩ সালে জাতীয়করণ কৃত প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হলেও সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয় নাই। তারা আরো দাবি করে বলেন, সব আন্দোলনেই শিক্ষক সংগঠনের নেতারা উর্দ্ধতন কতৃপক্ষকে বুঝিঁয়ে এসেছেন যে শুধু প্রধান শিক্ষকদের বেতন বাড়ালেই হবে। তা হলে সহকারী শিক্ষকরা চুপ থাকবে। তাই এখন সময়ের দাবি প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করার ও দাবি জানানো হয়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্মারকলীপি প্রদান করলে তা ইউএনও’র পক্ষে গ্রহন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুদ্দিন গিয়াস।
