প্রধান সূচি

পাইকগাছায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

উৎসব মূখর পরিবেশে পাইকগাছার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের সভাপতি জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, জমিদাতা সদস্য গৌতম বিহারী ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য কাজী হেদায়েত উল্লাহ, শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক শওকত হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুষমা রানী মন্ডল, অনুপ কুমার সরকার, সুলেখা ঘোষ, ইতু রানী বিশ্বাস, শামছুর নাহার রুমা, রেহেনা আক্তার সহ অভিভাবক বৃন্দ।

পরীক্ষায় স্কুল সেরা হয়েছে প্রথম শ্রেণির আফরোজা রহমান অহনা ও শুভশ্রী সেন, দ্বিতীয় শ্রেণিতে প্রথম হয়েছে মোঃ শফিউল ইসলাম স্বপ্নীল, তৃতীয় শ্রেণিতে প্রথম হয়েছে তিষা রানী অধিকারী ও চতুর্থ শ্রেণিতে প্রথম হয়েছে কেয়া ঘোষ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial