প্রধান সূচি

ইন্দুরকানীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা

ইন্দুরকানীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, ওসি (তদন্ত) আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ সোহাগ হোসেন, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ। আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের ন্যায় এ উপজেলার ৭৯ টি কেন্দ্রে ৮ হাজার ১শ’ ৬৭ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৯১৭ জন এবং ১১ থেকে ৫৯ মাসের শিশুর সংখ্যা ৭২৫০ জন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial