প্রধান সূচি

মংলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের উদ্যোগে রবিবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সকাল ১০ টায় উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের এমপি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যমল কুমার দেওয়ান, বিবেক হালদার, মামুনুর রহমান, জয় মৃধা, বিপুল রায় প্রমুখ।

অনুষ্ঠানে ২১৮ জন শিক্ষার্থীকে এককালীন ৬ লাখ ৭৯ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial