চিতলমারীতে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালিত
‘বৈষম্যই উন্নয়নের অন্যতম অন্তরায়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) এর চিতলমারী শাখার উদ্যেগে রবিবার সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা সুনামের সভাপতি মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও যুবলীগ নেতা শান্তনু রানা রুবলেরর সঞ্চালণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক অরিনন্দম দেবনাথ, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মুন্সী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রভাষক প্রদীপ মন্ডল, উপজেলা সুনামের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল শেখ, শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সী, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ।
