যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার ভোর ৬টা ৩০মিনিটে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসদ, কমিউনিষ্ট পার্টি, সিভিল সার্জন, সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, পিরোজপুর প্রেসক্লাব, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা ও মিনিবাস মালিক সমিতি, এলজিইডি, মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, টাউন ক্লাব, সরকারী কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন স্থানীয় শহরের বলেশ্বর ঘাট শহীদ বেদিতে পুস্প মাল্য অর্পণ করেন।
সকাল ৯ টায় জেলা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ও পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শারীরীক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এ দিন হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়া মহান বিজয় দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে নানা কর্মসূচি পালন করেছে।
