ভান্ডারিয়ায় মহান বিজয় দিবস পালিত
ভান্ডারিয়ায় শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয়পার্টি জেপি ও অঙ্গসংগঠন, বিএনপি, ভান্ডারিয়া পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো.শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খান এনামুল করিম পান্না, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আ. ছালাম খন্দকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ মাস্টার ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ৯ টায় স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার, ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, কাবদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওজ ও শরীর চর্চা প্রদর্শন, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিন বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, সাবেক কমান্ডার খান এনায়েত করিম, আঃ আজিজ সিকদার, মুক্তিযোদ্ধা আ. রশিদ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর শিমুল রেজা প্রমূখ।
স্কুলের অন্য মাঠে মহিলাদের অংশ গ্রহনে আলোচনা সভায় মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন নাহার, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, শিক্ষক আফরোজা আক্তার মুক্তা ও রাবেয়া পারভিন প্রমূখ।
আলোচনা সভা শেষে ক্রীড়ানুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে দোয়া মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
