কাউখালীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে ২১ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ১৭৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর ১২টার দিকে সরকারী বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, থানা অফিসার ইনচাজ মোঃ মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল জিয়াদ, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান হিরন প্রমুখ ।
এ সময় উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ২১ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
Please follow and like us:
« শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মহান বিজয় দিবস পালিত »
