প্রধান সূচি

শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামী লীগে উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য সরদার মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট খান মো. আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম নারায়ন রায় চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম সিকদার মন্টুসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial