ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, লিটন হালদার, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ শেখ শামীম, পত্তাশী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম জোমাদ্দার, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মাইনুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ, এম শাহীন, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আব্দুল হাকিম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জিল্লুর রহমান, মোঃ সুমন প্রমুখ।
