স্বরূপকাঠীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা !
স্বরূপকাঠীতে প্রেমের সম্পর্ক নিয়ে স্বামীর দাবীতে সারেংকাঠি ইউপির সাবেক সদস্য অনুপ বিশ্বাসের ঘরে স্মৃতি রানী (৩০) নামের তিন মাসের এক অন্তঃসত্ত্বা এক নারী উঠে অবস্থান করছেন। মঙ্গলবার রাতে গোবিন্দগুহকাঠি গ্রামে এ ঘটনা ঘটার পর অনুপ বিশ্বাস গাঢাকা দেয়। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। বুধবার দুপুরে এস আই আলমগীরের নেতৃত্বে একদল পুলিশ স্মৃতি রানীকে থানায় নিয়ে আসেন। এস আই আলমগীর জানান, স্থানীয় ইউপির চেয়ারম্যান মো. সায়েম শেখ স্থানীয়ভাবে বিষয়টির মিমাংসার আশ্বাস দিলে ওইদিন বিকেলে স্মৃতিকে চেয়ারম্যানের কাছে পুনরায় ফেরত পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. সায়েম শেখ বলেন, বিষয়টি সামাজিকভাবেই মিমাংসা করার চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা।
একই গ্রামের বাসিন্দা অনুপ বিশ্বাস অবিবাহিত হলেও স্বামী পরিত্যাক্তা স্মৃতি রানী এক সন্তানের জননী।
