প্রধান সূচি

দুর্নীতি প্রতিরোধে শপথ নিলো কাউখালীর শিক্ষার্থীরা

‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে শপথ নিয়েছে পিরোজপুরের কাউখালী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার কাউখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কাউখালী মহাবিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে দুর্নীতি বিরোধী এক তরুণ সমাবেশ শিক্ষার্থী এ শপথ নেন।

সমাবেশে ছাত্র-ছাত্রীদের শপথবাক্য পাঠ করান কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইয়েদুর রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, অধ্যক্ষ সাইয়েদুর রহমান, প্রভাষক রবীণ মুখার্জী, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আঃ লতিফ খসরু ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial