লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত ॥ জনজীবন বিপর্যস্ত
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূলে এসে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
রবিবার পিরোজপুরসহ সারা দেশে সারা দিন বৃষ্টি হাল্কা ও মাঝারী আকারে বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে পিরোজপুর জেলার সর্বত্র বৃষ্টি হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টিতে শহরের রাস্তাঘাট কদমাক্ত হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা থাকায় দিনের বেলায় মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে।
এদিকে সৃষ্ট লঘুচাপের কারণে মংলা, পায়রা চট্টগ্রাম ও কক্সবাজার, সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী সময়ে নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় আমন ও সবজি ফসলের ক্ষয়ক্ষতি; ব্যাহত জীবনযাত্রা »
