প্রধান সূচি

মঠবাড়িয়ায় টমটম উল্টে চালক নিহত

মঠবাড়িয়ার-সাপলেজা সড়কে রবিবার সন্ধ্যায় টমটম উল্টে গিয়ে চালক জাকির হোসেন (৩০) চাঁপা পড়ে নিহত হয়। নিহত জাকির হোসেন দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের আঃ ছত্তার মিস্ত্রীর ছেলে। ঘটনার পর স্থানীয়রা আহত জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানাযায়, নিহত জাকির হোসেন টমটম চালিয়ে সাপলেজা থেকে আমড়াগাছিয়া যাবার পথে মঠবাড়িয়া-সাপলেজা সড়কে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গাড়ির নীচে চাপা পড়ে।

মঠবাড়িয়া থানার এসআই মাহফুজ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial