বাগেরহাটে জাল টাকাসহ মহিলা আটক
বাগেরহাট জাল টাকাসহ নাসিমা বেগম (৩৪) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ড এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়। আটক নাসিমা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের জব্বার শিকদারের স্ত্রী।
বাগেরহাট মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর সাড়ে ১১টার সময় বাসস্টান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক নাসিমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Please follow and like us:
« পাইকগাছায় এ্যালোটমেন্ট বদল করে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণ করার দাবী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা »
