পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই শ্লোগান নিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্থানীয় টাউন ক্লাব চত্তরে দিবসে আনুষ্ঠানিক সূচনা হয়। পরে ক্লাব রোডে রচিত মানববন্ধনে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সনাক (টিআইবি)সহ শহরের সর্বস্তরের মানুষ অংশ নেন।
জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, বিশেষ অতিথি
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, দুপ্রকের সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সনাকের সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান ও দুপ্রকের সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম।
জেলা প্রশাসনের উদ্যোগে দুদক ও টিআইবি’র সহযোগিতায় কর্মসুচী সমুহ পালিত হয়।
