মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘাটনায় তিন পুলিশ সদস্যসহ আহত ৪
মঠবাড়িয়ার উপজেলার ভগিরথপুর সোবহান মাকেট সংলগ্ন সড়কে বৃহস্পতিবার সকালে টহলরত পুলিশের মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হল, মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক ফারুক আহমেদ কাজী (৪৮), ভগিরথপুর পুলিশ ফাঁড়ির হাবিলদার আবুল কালাম আজাদ (৫০), কনেষ্টেবল শাকিল আহমেদ (৩১) ও মাহেন্দ্র ড্রাইভার মোস্তফা (৩০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আহত এএসআই ফারুক আহমেদ কাজী ও হাবিলদার আবুল কালাম আজাদকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ-সমাবেশ ॥ স্মারকলিপি প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ব্যারিস্টার সারোয়ারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন »
