ব্যারিস্টার সারোয়ারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন
পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য মেজর (অবঃ) ব্যারিষ্টার এম সরোয়ার হোসেনসহ দলীয় ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।
বৃহস্পতিবার পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদুজ্জামান এ চার্জ গঠনের আদেশ দেন।
২০১৩ সালের ২৯ অক্টোবর বিএনপি নেতা ব্যারিস্টার সারোয়ারের নেতৃত্বে হরতাল চলাকালীন পিরোজপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ কর হয়। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান ব্যারিস্টার সারোয়ারসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং বেনামী আরও ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১৫৪/২০১৩)। উক্ত মামলায় বৃহস্পতিবার চার্জ গঠন করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘাটনায় তিন পুলিশ সদস্যসহ আহত ৪ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন »
