প্রধান সূচি

প্রফেসর রুহুল আমীনের ইন্তেকাল

বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র পিরোজপুর জেলার কমিটির সভাপতি প্রফেসর মো. রুহুল আমীন (৭০) আজ বুধবার সকালে ঢাকায় হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে যান।

আগামীকাল বৃহস্পতিবার পিরোজপুর ও নিজ গ্রাম ভান্ডারিয়ার ভিটাবাড়িয়ায় দুই দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুম সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া সুজন, সনাক (টিআইবি)সহ বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তাঁর মৃত্যুতে সনাক (টিআইবি) পিরোজপুর কার্যালয়ে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রফেসর মো. রুহুল আমীনের মৃত্যুতে পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, সুজন পিরোজপুর জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সাধারণ মো. শাহআলম সেখ, এডাবের পিরোজপুর চ্যাপ্টারের সভাপতি রফিকুল ইসলাম পান্না শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial