প্রধান সূচি

ইন্দুরকানীতে মহিলা যুবলীগের কর্মী সভা

ইন্দুরকানীতে মহিলা যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী পাপিয়া নাসরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহানাজ পারভিন ডলি, বিশেষ অতিথি কেন্দ্রীয় মহিলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, পরিবেশ বিষয়ক সম্পাদক ইশরাত সরকার ঝুনা, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সদস্য সৈয়দা রোকসানা ইসলাম, কোহিনুর মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, মোঃ মনিরুজ্জামান সিকদার, যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান সাইদ, মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ. এম শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন প্রমুখ।

সভায় নেত্রীবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে উপজেলা পর্যায়ে মহিলা যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial