প্রধান সূচি

পিরোজপুরে দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতির সংবাদ সম্মেলন

গত ২৫ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ‘গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দি ঢাকা আরবান কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ মোশারফ হোসেন চৌধুরী। শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এক লিখিত বক্তব্যে জানান, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য।

এসময় মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, দি ঢাকা আরবারন কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাক খান মৃত্যুবরণ করার পর প্রতিষ্ঠানের সহ-সভাপতি রফিকুল ইসলাম ব্যাংকের কার্যক্রমের সাথে সম্পৃক্ত না থাকায় ব্যাংক অচল হয়ে পরে। পরবর্তিতে ২০১৬ সালেল ১ ডিসেম্বর পরিচালনা পর্ষদের সভায় বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে তাকে (মোঃ মোশারফ হোসেন চৌধুরী) সভাপতি হিসেবে মনোনিত করা হয় এবং প্রতিষ্ঠানকে ব্যাংকের পরিবর্তে সোসাইটি করার সিদ্ধান্ত নেয়া হয়। গৃহীত এ সিদ্ধান্ত মোতাবেক সমবায় অধিদপ্তরে যোগাযোগ করা হলে তারা চূড়ান্ত কোন অনুমতি না দেওয়ায় তিনি ব্যাংকের কোন কার্যক্রমে সম্পৃক্ত হননি এবং ব্যাংকের কোন টাকা পয়সা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না।

তিনি জানান, ব্যাংকের বাগেরহাট শাখার গ্রাহকদের অর্থ আত্মসাতের যে ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি অবগত নন। তবে এ বিষয়টি তিনি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ গ্রাহকদের অর্থ ফেরৎ দেয়ার ব্যবস্থা করবেন বলেও জানান।

তিনি আরো বলেন, প্রথম আলো সাংবাদিক সংবাদের তার সাথে মুঠোফোনে যোগাযোগের কথা বললেও তার সাথে কোন সাংবাদিক যোগাযোগ করেন নি।।

সংবাদ সম্মেলনে সভাপতি মোশারফ হোসেন উক্ত প্রতিবেদন প্রত্যাহার এবং প্রতিবাদ লিপি সংশ্লিষ্ট পত্রিকায় প্রকাশের জন্য পত্রিকা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial