প্রধান সূচি

পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয় মতবিনিময় সভা

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার সকালে পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিশ্ববিদ্যালয় প্রাক্তণ শিক্ষার্থী সংসদ কার্যালয় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নেন। প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু,  সহকারি অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, প্রাক্তণ প্রধান শিক্ষক বিমল মন্ডল, ব্যবসায়ী নেতা গোলাম মাওলা নকীব, উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম পান্না, মাইনুল আহসান মুন্না, মো. আলাউদ্দিন, পঙ্কজ কাপালি, উজ্জল দত্ত, টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, নারী নেত্রী মাকুল খানম, সাংবাদিক রশীদ আল মুনান সুজন প্রমুখ।

গত মঙ্গলবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান। সভার শুরুতে কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। এসময় প্রতিরোধ কমিটির গৃহীত বিভিন্ন কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ প্রতিষ্ঠা, সততা স্টোর স্থাপনসহ দুদকের বিভিন্ন কাজ নিয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

সভায় সাংবাদিকদের মধ্যে গৌতম চৌধুরী, তানভীর আহমদ, শিরিনা আফরোজ, মিজানুর রহমান, খেলাফত হোসেন খসরু, জিয়াউল হক, হাবিবুর রহমান, এ কে এম ফয়সাল প্রিন্স, হাসিবুল ইসলাম হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোল্লা লিয়াকত আলী ধন্যবাদমুলক বক্তব্য রাখেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial