পিরোজপুরে কিং ব্যান্ড সিমেন্ট রাজমিস্ত্রী কর্মশালা অনুষ্ঠিত
স্বপ্ন পূরনে আমরা এই শ্লোগানে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের কিং ব্যান্ড সিমেন্ট রাজমিস্ত্রী কর্মশালা। সোমবার রাতে শহরের পিটিআই এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কিং ব্যন্ড সিমেন্ট সম্পর্কে মাঠপর্যায়ে রাজমিস্ত্রীদের সঠিক ধারনা ও এর গুনাগুন প্রচারের জন্য এ আয়োজন।
রাজমিস্ত্রীদের কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্যান্ড সিমেন্ট কোম্পানীর ডিজিএম (ওয়েষ্ট জোন) আঃ লতিফ, ডিভিশনাল সেলস ম্যানেজার কবির আহমেদ, পিরোজপুরের এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান। এছাড়া জেলার কিং ব্যান্ড সিমেন্টের পরিবেশকগন উপস্থিত ছিলেন। কর্মশালায় মিস্ত্রীদের সামনে সিমেন্টের নানা গুনাগুন তুলে ধরেন কোম্পানির টেকনিক্যাল কর্মকর্তা মোঃ কাওসার।
Please follow and like us:
« নাজিরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সাংবাদিকদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় »
