পাইকগাছায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
পাইকগাছায় পিতা-মাতার উপর অভিমান করে ৮ম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা পুলিশ ও এলাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা দেলুটি ইউনিয়নের সৈয়দখালী গ্রামের জাহাঙ্গীর শেখের ৮ম শ্রেণি পড়–য়া মেয়ে সুমনা খাতুন লেখাপড়াকে কেন্দ্র করে তার পিতা-মাতার উপর অভিমান করে নিজ বসত ঘরের ভিতরে আড়ায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন জানিয়েছেন।
Please follow and like us:
« এ্যাডঃ শিবু প্রসাদের মায়ের মৃত্যুতে গভীর শোক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত »
