ইন্দুরকানীতে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান্নোয়নে কর্মশালা
ইন্দুরকানীতে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান্নোয়নে ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে উদ্দীপন ও পিকেএসএফ এর আর্থিক সহযোগীতায় তাদের মানোন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এর আলোকে উপজেলার পত্তাশী ইউনিয়নে ২দিন করে ৩টি ব্যাচে ৮১ জনকে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে গঠিত প্রবীন কমিটিগুলোর সদস্যদের কর্মসূচীর বিষয়ে ধারণা ও তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উদ্দীপন পিরোজপুর ট্রেনিং সেন্টার ইনচার্জ সৈয়দ জামিউল হাসান এবং উদ্দীপন পাড়েরহাট শাখার প্রচীন জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচীর সমন্বয়কারী আল মামুন মল্লিক।
Please follow and like us:
« অবশেষে ইন্দুরকানীর জড়াজীর্ণ বিদ্যালয় ভবন সংস্কারে উপজেলা পরিষদের অনুদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার »
