প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ গ্রেফতার-১

মঠবাড়িয়ায় ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে ওই ছাত্রীর দাদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ রাতেই একই স্কুলের অষ্টম শ্রেনীতে পড়–য়া কিশোর গোলাম রাব্বিকে (১৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বি উপজেলার খেতাচিরা গ্রামের জাহাঙ্গীর কাজীর পুত্র।

জানাযায়, ওই স্কুল ছাত্রীর বাবা-মা চট্রগ্রামে গার্মেন্টে চাকরি করায় খেতাচিরা গ্রামে বৃদ্ধা দরিদ্র দাদীর কাছে থেকে স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পড়াশুনা করে। গত শনিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে প্রতিবেশি গোলাম রাব্বি ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রীর ডাক চিৎকারে প্রতিবেশীরা ও  দাদী ছুটে এলে রাব্বি দৌড়ে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই শাহনাজ পারভীন জানান, বিজ্ঞ বিচারক ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করে বয়স নির্ধারনের জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন বলেন, ওই স্কুল ছাত্রী ও কিশোরকে সোমবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম ও কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial