প্রধান সূচি

জমি নিয়ে বিরোধের জের

নাজিরপুরে বসতঘরে অগ্নিসংযোগ লুটপাট ও হামলা ॥ আহত-২

নাজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ কর্তৃক বসতঘরে অগ্নিসংযোগ লুট-পাট ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীদের হামলায় ২ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বরিবার বিকেলে উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের সোনাপুর গ্রামে। এ ঘটনায় আহত মাখন মন্ডল বাদী হয়ে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানান গেছে, দীর্ঘ দিন ধরে একই গ্রামের রসময় মন্ডলের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছিলো। এ বিরোধ মিমাংশার জন্য ওই দিন স্থানীয় ইউপি সদস্য নিখিল মল্লিকের উপস্থিতিতে শালিশ বৈঠক হয়। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায় রসময় মন্ডল ও তার ৫ পুত্র মিলে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় ওই বাড়িতে হামলা চালিয়ে মাখন মন্ডলসহ তার স্ত্রী অরুনা মন্ডলকে আহত করে এবং ঘরের মালামাল লুট করে নেয়। এ সময় হামলাকারীরা মাখন মন্ডলের একটি ঘরে অগ্নি সংযোগ করে।

এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial