প্রধান সূচি

কচুয়ায় বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি

মীর জুলফিকার আলী লুলুর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলুর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান রবিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের নিজস্ব হল রুমে অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি তুষার রায় রনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণি সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড: মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুদ্বিপ্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষিকা বেবী মোর্সেদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার দাস, অফিসার ইনচার্জ কচুয়া থানা মোঃ রবিউল কবির।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শুধাঙ্কু শেখর অধিকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল উসলাম, বিআরডিবি চেয়ারম্যান মীর আওসাফুর রহমান মারুফ, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন বালী, সহ-সভাপতি কচুয়া প্রেসক্লাব সমীর বরন পাইক, সাধারন সম্পাদ নেয়ামুল হক শাহিন. যুগ্নসাধারন সম্পাদক কচুয়া প্রেসক্লাব দিহিদার জাহিদুল ইসলাম বুলু, অর্থ সম্পাদক কাজী সাঈদুজ্জামান, ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান সেখ মকবুল হোসেন, বাধাল ইউনিয়ণ চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, সাংবাদিক সরদার অলিউজ্জামান উজ্জ্বল, সাংবাদিক রথীন্দ্রনাথ সাহা, সাংবাদিক ও প্রধান শিক্ষক সুপার্থ কুমার মন্ডল. প্রদ্যুৎ কুমার মন্ডল. সাংবাদিক খান সুমন, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, সাংবাদিক খান তুহীন, সাংবাদিক মোঃ রুম্মান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial