ভান্ডারিয়ায় পরিবেশ অনুমোদিত ইট ভাটার উদ্বোধন
ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়ায় মেসার্স কায়েদ ব্রিকস নামের একটি ঝিক ঝাক ইট ভাটার উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে এ দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার।
এসময় আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, জেপি নেতা মোঃ ফিরোজ চাপরাশি, জাতীয় যুবসংহতি (জেপি) নেতা মোঃ দুলাল সরদার, মোঃ কবির হোসেন, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, ভান্ডারিয়া পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাদশা জোমাদ্দার, বাটার মালিক মোঃ মনির হোসেনসহ স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় শরিক হন। দোয়া পরিচালনা করেন মাওলানা মাহামুদুল হাচান। উল্লেখ্য, এই ইট ভাটাটি পূর্বে ঝিকঝাক ছাড়া পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর সেটি বন্ধের নির্দেশ দিলে মালিক মোঃ মনির হোসেন পরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এনে নতুন আঙ্গিকে শুরু করেন।
