প্রতিবন্ধী ও প্রতিবন্ধীভুক্ত পরিবারের সদস্যদের
পিরোজপুরে মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন
পিরোজপুরে পিরোজপুরে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ভুক্ত পরিবারের সদস্যদের মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উন্নয়ন সংস্থা উদ্দীপন কার্য়ালয়ে প্রতিবন্ধীদের সাবলম্বী করা উদ্যেশ্যে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।
ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বেসরকরী উন্নয়ন সংস্থা উদ্দীপনের আয়োজনে উদ্বোধন আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ পরিচালক আল মামুন তালুকদার।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজ উন্নয়নে অংশগ্রহন করতে পারে। তাই তাদের এ ধরনের প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী করার জন্য বর্তমান সরকার সমাজসেবা দপ্তর সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে সেলাই, কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে।
উদ্দীপনের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া। উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, প্রশিক্ষক মনিরা বেগম, গবিন্দ বাবু সহ উদ্দীপনের প্রোগ্রাম অফিসার মোঃ সুমন আকবর, মোঃ শাওন সাগর, আঞ্চলিক হিসাব রক্ষক বলদিপ্ত দেবনাথ, প্রোগ্রাম সহকারী মাহমুদ হোসেন।
উদ্দীপনের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আনোয়ার হোসেন জানান, মোট ১২ জন প্রতিবন্ধী প্রশিক্ষনার্থীকে দীর্ঘ এক মাস প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থী সকলকে একটি করে সেলাই মেশিনসহ আনুসাঙ্গিক বিভিন্ন সরঞ্জামাদি দেয়া হবে। যাতে করে তারা নিজেরা সাবলম্বী হয়ে সমাজে বোঝা না থেকে সংসারের উন্নয়নে অংশ গ্রহন করতে পারে।
