নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন
পিরোজপুরে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় বিশ^বিদ্যালয় প্রাপ্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে মহিলা পরিষদের সহ সভাপ্রধান মাতোয়ারা বেগম টুলির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাংবাদিক নাসিম আলী, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরি, উন্নয়ন কর্মী নাসির উদ্দিন প্রমুখ। এর আগে গত শনিবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না। বেসরকারি সংস্থা রিক ও মহিলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রূপান্তর খুলনার পরিচালক শাহাদাৎ হোসেন বাচ্চু।
প্রথম দিনের প্রশিক্ষন শেষে আয়োজিত সভায় মহিলা পরিষদের পিরোজপুরের সভাপতি মনিকা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ মান্নান, পৌর কাউন্সিলর মিনারা বেগম, অ্যাডভেকেট আহসানুল কবির বাদল, সহযোগী অধ্যাপক মিজানুল রহমান।
উল্লেখ্য, প্রায় আড়াইমাস ব্যাপী এ প্রকল্পে পিরোজপুরের উদীয়মান ১৯ জন নারী পুরুষ অংশ গ্রহণ করছেন।
