প্রধান সূচি

জেলা মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা মহিলা পরিষদ। রবিবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভা কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৭ এর পক্ষকাল ব্যাপী কর্মসূচীর ওপর বিস্তারিত আলোচনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিকা মন্ডল, সহ সভা প্রধান মাতোয়ারা বেগম টুলি, সিনিয়ার সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, বাসাস প্রতিনিধি গৌতম রায় চৌধুরী, বিটিভি প্রতিনিধি এসএম পারভেজ, সাংবাদিক এম.এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, খেলাফত হোসেন খসরু, হাসান মামুন, ফিরোজ আহম্মেদ, হাসিবুল ইসলাম হাসান, জিয়াউল হক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial