চিতলমারীতে শিক্ষাবিদ যোগেশ বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারীতে বিশিষ্ট শিক্ষাবিদ যোগেশ বিশ্বাসের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার হিজলা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল ১০ টায় ভাগবত পাঠ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।
দুপুর ২ টায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রাক্তন প্রধান শিক্ষক রসময় বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ অরুণ কান্তি ম-ল। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ ইয়ুকুব আলী মোল্লা, ডাঃ অনুপ বিশ্বাস, পশ্চিমবঙ্গের গাইঘাটা থানা তৃণমূল কংগ্রেজ সভাপতি শ্রী ধ্যানেশ নারয়ণ গুহ, এ্যাডঃ বলাই চাঁদ বিশ্বাস, অধ্যাপক চন্দ্র শেখর মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুখময় ঘরামী, প্রাক্তণ চেয়ারম্যান মোঃ কাজী সোহরাব হোসেন, রহমান গাজী, অধ্যাপক কালিদাস ম-ল, হিজলা ইউনিয়ন আ’লীগ সভাপতি গাজী আবজাল হোসেন প্রমূখসহ বিভিন্ন এলকার সমাজপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, শিক্ষাবিদ যোগেশ বিশ্বাসের একক প্রচেষ্টায় হিজলা ইউনিয়নের প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভ করে দেশে- বিদেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। ২০১৪ সালের ২৫ নভেম্বর শিক্ষাবিদ যোগেশ বিশ্বাস ৮০ বছর বয়সে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুর পর থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি যথাযথ ভাবে পালিত হয়ে আসছে।
