বাগেরহাটের চিতলমারীতে হাজারো শ্রোতাদের মুগ্ধ করলেন
উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল অসীম কুমার সরকার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় শনিবার রাতে প্রায় ৩০ হাজার শ্রোতাদের মুগ্ধ করে রাখলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল অসীম কুমার সরকার ও তার সঙ্গীয় শিল্পীবৃন্দ। এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ চিতলমারী, টুঙ্গিপাড়া, নাজিরপুর, কচুয়া, বাগেরহাট সদরের শ্রোতা-ভক্তগণ উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের তৃণমূল কংগ্রেস নেতা ও গাইঘাটা জেলা পঞ্চায়েতের সহ-সভাপতি ধ্যানেশ নারায়ন গুহ। ধ্যানেশ নারায়নের পিতা চিতলমারীর হিজলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা স্বর্গীয় শান্তিরঞ্জন গুহ’র স্মরণে আয়োজিত এই বর্ণাঢ্য লোকগানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তুষার কান্তি গুহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে তার একান্ত সচিব এ্যাডভোকেট ওবায়দুর রহমান, বিশেষ অতিথি ধ্যানেশ গুহর পত্মী গাইঘাটা পঞ্চায়েত চেয়ারম্যান তৃণমুল কংগ্রেস নেত্রী কনা গুহ, বাগেরহাটের সিভিল সার্জন অরুণ কান্তি মন্ডল, চিতলমারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম, জেলা আওয়ামীলীগ নেতা ও চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, হিজলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দলাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াদ মুন্সী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুবলীগ নেতা শহিদুল ইসলাম লিটন মুন্সী, ।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে গত তিন বছর তিনি বাংলাদেশে আসার ভিসা পাননি। এই অনুষ্ঠানে তিনি এমপি শেখ হেলাল উদ্দীনে একান্ত সচিবের নিকট ভিসা পাওয়ার জন্য মিনতি করেন।
কবিয়াল অসীম কুমার সরকার আজ সোমবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবে কবিগান শুনাবেন।
