মঠবাড়িয়ায় শুভসংঘের উদ্যোগে স্কুল আঙিনায় বৃক্ষ রোপন
দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আঙিনায় ফলদ ও ফুলের গাছের চারা রোপন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কেএম লতিফ ইনস্টিটিউশন চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান একটি বকুল ফুলের চারা ও একটি ডালিম গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ মঠবাড়িয়া শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, মাছরাঙা টিভির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রভাষক জুলহাস শাহীন, শিক্ষক দেবব্রত হালদার, শুভসংঘ সদস্য আজিজুল হক তানভীর ফরাজি, মেহেদী হাসান, আরাফাত রহমান অপি ও কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুর প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু »
