প্রধান সূচি

মঠবাড়িয়ায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু

উপজেলার বলেশ্বরনদ তীরের কচুবাড়িয়া বেরিবাধে শনিবার সকালে ইট বোঝাই ট্রলি চাপায় আবু আব্দুল্লাহ্ (৪) নামের এক শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ্ উপজেলার কচুবাড়িয়া গ্রামের ইব্রহীম মুন্সির ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রলিটি আটক করতে পারলেও  চালক ইলিয়াস মিয়া পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial