বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে নেছারাবাদে আনন্দ শোভাযাত্রা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারি দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্বাদের নিয়ে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর স্কুলের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, মুক্তিযোদ্বা কমান্ডার জাহিদ হোসেন সহিদ, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ।
বক্তারা একাত্তর সালের ৭ মার্চের ভাষনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে উদ্ভুদ্ধ করেছিলেন সেই ভাষণ ‘বিশ্ব প্রামান্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে’ যুক্ত করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান।
