প্রধান সূচি

পিরোজপুরে পিটিআই এর সুপারের কার্যালয়ে চুরির চেষ্টা ॥ নৈশ প্রহরী আহত

পিরোজপুর পৌর শহরের প্রাইমারী ট্রেনিং ইনিস্টিটিউশনে চুরি করতে বাধা দেয়ায় কর্তব্যরত নৈশ প্রহরীকে পিটিয়ে আহত করেছে চোরের সংঘবদ্ধ দল। গত শুক্রবার রাত আড়াইটার দিকে সুপারের কার্যালয়ে এঘটনা ঘটে।

আহত নৈশ প্রহরী জাহাঙ্গীর হোসেনকে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে দুই থেকে তিন জন চোর পিটিআই সুপারের কার্যালয়ে তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায়। এ সময় পিটিআই’র নৈশ প্রহরী জাহাঙ্গীর টের পেয়ে ঘটনা স্থলে গেলে চোরের দল তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে চোরের দল পালিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস বলেন, শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial