প্রধান সূচি

ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলার ইন্দুরকানী বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাওলানা অধ্যক্ষ শাহ আলম, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, উপজেলা জেপির সভানেত্রী শারমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ, এম শাহীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, ওসি তদন্ত মোঃ আঃ ছালাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা সামজসেবা অফিসার মোঃ শরীফ, গিয়াস উদ্দিন সেলিম, আ’লীগ নেতা মোঃ সাইদুর রহমান, মাহবুব আলম ফকির, বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খিস্ট্রান ঐক্য পরিষদ ইন্দুরকানী শাখার সভাপতি স্বপন কুমার রায়, উপজেলা যুুবলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক আবুব্কর ছিদ্দিক লাভলু প্রমুখ। পরে শিক্ষার্থীদের রচনা ও কবিতা  প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial