প্রধান সূচি

স্বরূপকাঠি ফারিয়ার নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক

স্বরূপকাঠি উপজেলার ফারিয়া শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বন্দর বাজারের গাউছিয়া মার্কেটের তৃতীয় তলায় এ অভিষেক অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন কাজী মুকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল। এসময় বকব্য রাখেন স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মোঃ তানভীর আহম্মেদ সিকদার, ডা. আসাদুজ্জামান, ডা. নাজমুল হাসান মাসুদ খান, ডা. গিয়াস উদ্দীন, ডা. মাসুম বিল্লাহ, সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলার গণ ফোরাম নেতা মোঃ মহিবুল্লাহ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান শেষে নব নির্বাচিত ফারিয়া নেতাদের হাতে ক্ষমতা অর্পন করা হয়।

প্রসঙ্গত, ফারিয়া নির্বাচনে বায়ো ফার্মার মোঃ মোশতাক আহম্মেদ সভাপতি, ফয়সাল রেজা ফুয়াদ সম্পাদক এবং মনিকো ফার্মার মোঃ শামিম হাসান সাংগঠনিক পদে নির্বাচিত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial