প্রধান সূচি

মঠবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে

বিএনপি নেতা কর্ণেল শাহজাহান মিলনের মতবিনিময়

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) শাহজাহান মিলন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এস.এম. ফেরদৌস রুম্মান, বিএনপি নেতা সাবেক ভিপি গোলাম মোস্তফা, কবির উদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, বঙ্গ জননী প্রতিনিধি রোকনুজ্জামান শরীফ, ইনকিলাব প্রতিনিধি আবদুল হালিম দুলাল, দিনকাল প্রতিনিধি নিজামুল কবির মিরাজ, আমাদের সময় প্রতিনিধি ইসরাত জাহান মমতাজ, সংগ্রাম প্রতিনিধি আবুল বাশার, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধ মেহেদী হাসান, বর্তমান প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদার, নয়া দিগন্ত প্রতিনিধি মনির আকন, আজকালের খবর প্রতিনিধি শিবাজী মজুমদার, খবরপত্র প্রতিনিধি এসএম আকাশ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জুলফিকার আমীন সোহেল, মানবকন্ঠ প্রতিনিধি শাকিল আহমেদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial