প্রধান সূচি

সনাকের সাথে এলজিইডি কর্তৃপক্ষের

প্রকল্প অনুসরণকরণ প্রতিবেদন শেয়ারিং সম্পন্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষের সাথে “জলবায়ু পরিবর্তন প্রভাবে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ” প্রকল্পের – প্রকল্প অনুসরণকরণ প্রতিবেদন শেয়ারিং করেছে পিরোজপুরের সচেতন নাগরিক কমিটি (সনাক)। বুধবার বিকালে পিরোজপুর এলজিইডি এর সভা কক্ষে এ প্রতিবেদন শেয়ারিং অনুষ্ঠানে টিআইরি’র এরিয়া ম্যানেজার-সিই পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান।

এসময় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য এম. এ রব্বানী ফিরোজ এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল হাসান। সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস এবং টিআইবি পিরোজপুরের কর্মীগণের সার্বিক সহযোগিতায় । প্রকল্পের অনুসরণকরণ কার্যক্রমের প্রাককথন উপস্থাপন করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার-সিএফজি গোলাম মহিউদ্দিন এবং তাকে সহায়তা করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার-গবেষণা মোঃ নেওয়াজুল মওলা। পরে বিষয় ভিত্তিক বিষয় উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার-সিই মোঃ ফিরোজ উদ্দীন।

বৃহস্পতিবার সনাকের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট তহবিলে বাস্তবায়িত প্রকল্প পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালী ও জিয়ানগর উপজেলাধীন জলবায়ু পরিবর্তন প্রভাবে দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে পিরোজপুর জেলায় মোট ১০০টি ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে ভান্ডারিয়া উপজেলায় ৬০টি কাউখালী উপজেলায় ২৫ টি এবং ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় ১৫টি ভবন নির্মাণের কাজ বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটিতে মোট ৭টি আলাদা ঠিকাদারি প্রতিষ্ঠান সহযোগী হিসেবে কাজ করছেন।

(প্রকল্পের প্রথম ধাপ) অক্টোবর ২০১৫- জুন ২০১৭ (প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সময়কাল অক্টোবর ২০১৫ থেকে জুন ২০১৭ পর্যন্ত (সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত বর্ধিত)। প্রকল্পের থিমের নাম-(টি-১) খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য আওতায়- (পি-৯) ঝুঁকিপূর্ণ আর্থ-সামাজিক জনগোষ্ঠীর জীবন সুরক্ষা (নারীসহ)।

প্রকল্পের লক্ষ্য-জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টেকসই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। প্রকল্পের উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত গৃহহীন ব্যক্তিদের দুর্যোগ সহনীয় পুনর্বাসন সরবরাহের  মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন। ক্ষতিগ্রস্ত গৃহহীন ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র সরবরাহ করা। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রকল্প অনুসরণকরণ প্রতিবেদন শেয়ারিং কার্যক্রমে প্রকল্পের বাজেট, প্রকল্প অনুসরণের প্রেক্ষাপট, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সময়কাল, প্রকল্পের ইতিবাচক দিক, গবেষণা ফলাফল-প্রকল্প গ্রহণের প্রাসঙ্গিকতা, প্রকল্পে স্বচ্ছতা, প্রকল্পে জবাবদিহিতা, জনঅংশগ্রহণ, শুদ্ধাচার চর্চা, প্রকল্পের কার্যকারিতা, প্রকল্পে সুশাসনের চ্যালেঞ্জসমূহ, প্রকল্পে সুশাসনের ঘাটতির কারণ, ফলাফল ও  প্রভাব, প্রকল্পে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে করণীয় বিষয় সমূহ পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করা হয়।

এছাড়াও স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও তথ্যের উন্মুক্তকরণ এবং অভিযোগ নিষ্পত্তির কৌশল সমূহ নিয়ে আলোচনা উপস্থাপিত হয়। উপস্থাপনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় উক্ত প্রতিবেদনটি এলজিইডি কতৃপক্ষ প্রয়োজনে সংশোধন, সংযোজন ও বিয়োজন করবেন এরপর রিপোর্টটি প্রকাশ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial