প্রধান সূচি

পাইকগাছায় পিচের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছার গদাইপুর গ্রামের ইউপি সদস্য সুফিয়া বেগমের বাড়ি হতে তোকিয়া বক্কারের দোকান পর্যন্ত এক কিলোমিটার ইটের সলিং রাস্তা থেকে পিচের নতুন রাস্তা তৈরির নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্র।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক শামছুজ্জামান সাহেব মিয়া, ইউপি সদস্য জবেদ আলী, হাকিম মোড়ল, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, আব্দুল গফুর মোড়ল, রফিকুল ইসলাম। নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন মেসার্স জিয়াউল ট্রেডার্স। এক কিলোমিটার রাস্তা ও ২৫০ মিটার লিং রোডের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial