কাউখালীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
কাউখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রসাশন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিসের প্রশিক্ষন হলে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাদঁ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
কৃষি পুর্নবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠানে ক্ষুদ্রও প্রান্তিক ২৪২জন চাষীদের মাঝে খেসারী, ভুট্টা, বিটি বেগুন ও মুগডাল বীজ এবং রাসায়নিক সার বিতরন করা হয়।
