প্রধান সূচি

পিরোজপুরে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক পরিচালিত ইউসিসিএ কর্মচারীদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক জাতীয়করণসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন।

বুধবার সকালে জেলা বিআরডিবি অফিসের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ করার লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ উদ্যোগে ইউসিসিএ প্রতিষ্ঠা করেন এবং সরকারি রাজস্ব থেকেই তাদের বেতন ভাতা দেয়ার ব্যবস্থা করেন। কিন্তু পরে তা বন্ধ করে দেয়া হয়। বর্তমান সরকার তাদের রাজস্ব বাজেটে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করলেও কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে তারা সে বেতন-ভাতা পাচ্ছেন না।

জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল খান ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ সকল উপজেলার ভুক্তভোগি কর্মচারীবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। পরে তারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক বরাবরে দেয়া একটি স্মারকলিপি জেলা বিআরডিবি অফিসের উপ-পরিচালকের কাছে পেশ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial