কাউখালীতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
কাউখালীতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোঃ কাউয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেকেকা শাহীন চৈতী, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, মাহামুদ খান খোকন, সেখ সামসুদ্দোহা চানঁ প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় দেড় কোটি টাকা নিয়ে ব্যবসায়ী উধাও ॥ থানায় জিডি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন »
