পাইকগাছা বৃক্ষমানব আবুল বাজনদারকে আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছা বনানী সংঘের পক্ষ থেকে বৃক্ষমানব আবুল বাজনদারের চিকিৎসার সাহায্যার্থে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বনানী সংঘ কার্যালয়ে সংঘের সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। সাধারণ সম্পাদক এডভোকেট মোজাফফার হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেখ শহিদুল ইসলাম বাবলু, এডভোকেট শফিকুল ইসলাম কচি, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, জিএম ইমান আলী, জিএম আব্দুল খালেক, রোকনুজ্জামান, সুনীল মন্ডল, মনোহর চন্দ্র সানা, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন ও জামিনুল ইসলাম। অনুষ্ঠানে বৃক্ষমানব আবুল বাজনদারকে ২২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে আবুলের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।
