প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মুক্তিযোদ্ধা মহাজোটের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বপ্রামান্য ঐতিহ্য হিসেবে ‘মেমোরী অফদ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার্ড’ অন্তর্ভুক্ত হওয়ায় ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টরী হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় “প্রধানমন্ত্রীকে” মাদার অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের প্রধান উপদেষ্টা, স্বাধীন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদানের নেতৃত্বদানকারী  সাব-সেক্টর কমান্ডার মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রমের নেতৃত্বে সোমবার দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দেশের বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বিশাল বহর নিয়ে পুষ্পার্ঘ অর্পন, ফাতেহা পাঠ দোয়া মোনাজাত করেছেন।

পরে টুঙ্গিপাড়ায় পবিত্র মাজার প্রাঙ্গণে দাড়িয়ে দৃঢ় শপথ বাক্য পাঠ করান মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গঠন ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার  হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার সকল কর্ম প্রচেষ্টায় সম্পৃক্ত হয়ে দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী হিসেবে মৌলবাদ ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করা হয়।

শপথ অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক, স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সহ-সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন আগা ইমরান চৌধুরী মাসুম, শেখ সোহেল হোসেন, আমীর  আলী, সৈয়দ আহম্মেদ পাইন প্রমূখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial